স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর মহানগরের নীলেরপাড়া জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষ্যে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টায় নগরীর ৩০নং ওয়ার্ড নীলেরপাড়া স্কুল ময়দানে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান বক্তা হিসেবে ওয়াজ ফরমাইবেন ঢাকার মসজিদ আল মাগর্ফিাহ ৩নং সেক্টর উত্তরার খতিব ও ঢাকার জামিয়া ইমাম বুখারী (রহ:) ৫নং সেক্টর উত্তরার মুহতামিম মুফতী ওয়াহিদুল আলম।
ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম।
অত্র মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মোঃ নাছির উদ্দিন মোল্লার সভাপতিত্বে উদ্বোধন করবেন গাজীপুর সিটি কর্পোরেশন ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন সরকার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী কামরুল ইসলাম নোমানী, সদর থানা জামে মসজিদের খতিব মুফতী মারুফ বিন হারুনী।

