স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: মাদকের বিরুদ্ধে কাজ করছে পুরো শ্রীপুর মডেল থানা পুলিশ। প্রতিদিন ওই উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হচ্ছে।
অনেক অপরাধীরা গা-ডাকা দিলেও এদের মধ্যে একজন (ওয়ারেন্টভূক্ত) গ্রেফতারি পরোয়ানা ভূক্ত আসামি নিজ ভুল স্বীকার করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলীর কাছে আত্মসমর্পন করেছে।
আত্মসমর্পনকারী ওই আসামি শ্রীপুর উপজেলার শৈলাট উত্তর পাড়া গ্রামের আব্দুল বাছেদ শেখের সন্তান মোঃ সেলিম (২৪)। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯(১) এর ৭(ক) ২৫নং ধারায় মামলা {নং- ৯(১০)১৫} দায়েকৃত আসামি। দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে সশরীরে উপস্থিত হয়ে ওই আসামি আত্মসমর্পন করে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী বলেন, সেলিম নিজের ভুল বুঝতে পেরে শ্রীপুর থানায় এসে আত্মসমর্পণ করে। সে জেলহাজত থেকে বের হয়ে নতুন জীবন শুরু করবে। তাকে গাজীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

