স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কালিয়াকৈর থানাধীন যুগীরচালা এলাকা থেকে ২০লিটার চোলাইমদ সহ দুই যুবককে আটক করেছে র্যাব।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১ কালিয়াকৈর থানাধীন যুগীরচালা সাকিনস্থ জনৈক নান্টু বমর্ণের বাড়িতে অভিযান চালিয়ে চোলাইমদসহ দুই ব্যক্তিকে আটক করে। আটকৃত শ্রী কৃষ্ণ বর্মণ (২৫) যুগীরচালা এলাকার শ্রী নান্টু চন্দ্র বর্মণের পুত্র ও মৃত নাগর চন্দ্র বর্মণের পুত্র শ্রী শীতল চন্দ্র বর্মণ। আটকের সময় তাদের কাছে ২০লিটার চোলাইমদ ও ২টি মোবাইল ফোন পাওয়া যায়। চোলাইমদসহ আটককৃত ব্যক্তিদের থানায় হস্তান্তর ব্যবস্থা চলমান রয়েছে।

