সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে: সম্পাদক দূররানী

প্রকাশিত: November 30, 2019 | সময়: 6:56 pm

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব শামসুল হক দূররানী বলেন, সাংবাদিকদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে, তিনি তাঁর বক্তব্যে ব্যক্তি জীবনে সত্য প্রকাশের দুঃসাহসিক সাংবাদিকতার ইতিহাস তুলে ধরেন এবং গাজীপুরের পরিবেশের ভারসাম্য রক্ষায় সকল সাংবাদিকদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।
শনিবার সকাল ১০ ঘটিকায় ঢাকা থেকে প্রকাশিত সত্য প্রকাশে নির্ভীক দৈনিক নওরোজ পত্রিকা ৩১ বছরে পদার্পণ উপলক্ষে “পরিবেশ রক্ষায় সংবাদপত্রের ভূমিকা শীর্ষক” আলোচনা সভা, গুণিজন সংবর্ধনা ও দোয়া মাহ্ফিল ২০১৯ গাজীপুর মহানগরীর মুন্সিপাড়াস্থ ১৯ মার্চ শিশু পার্ক ও সেভেন স্টার পার্টি সেন্টার লিঃ এর হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এসব কথা বলেন।
দৈনিক নওরোজ পাঠক ফোরাম গাজীপুর’র সভাপতি মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও সাংবাদিক এম.এ ফরিদের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ১৯ মার্চ শিশু পার্ক ও সেভেন স্টার পার্টি সেন্টার লিঃ এর চেয়ারম্যান আব্দুল করিম। সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাব এর সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক শাহ্ সামসুল হক রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, গাজীপুর জেলা জাতীয় আইনজীবি ফেডারেশনের সভাপতি ও সোনালী ব্যাংক এবং অগ্রণী লিঃ এর আইন উপদেষ্টা এ্যাড. নাসির উদ্দিন, এ্যাড. মোঃ লাবীব উদ্দিন, এ্যাড. এ.কে.এম আলী হোসেন, গাজীপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রোমান শাহ্ আলম, গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হোসনা, গাজীপুর প্রেস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হক, দৈনিক নতুন ভোর পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ হাবিবুর রহমান চৌধুরী সাহেদ, জাতীয় সংগঠন স্বপ্নীল এর গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক মোঃ মাসুম হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে অভ্যর্থনায় ছিলেন দৈনিক নওরোজ’র স্টাফ রিপোর্টার (গাজীপুর) এর মোঃ বায়েজীদ হোসেন। দোয়া পরিচালনা করেন দৈনিক নওরোজ’র কালীগঞ্জ প্রতিনিধি মোঃ আল-আমিন দেওয়ান। এসময় দৈনিক নওরোজ এর সকল উপজেলা প্রতিনিধি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।