গাজীপুর জেলা প্রশাসকের সাথে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দদের সাক্ষাত

প্রকাশিত: December 5, 2019 | সময়: 6:43 pm

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সাথে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাত করেছেন। বৃহস্পতিবার বারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা, মহানগর, কালীগঞ্জ ও কালিয়াকৈর উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব আরিফ হোসেন, গাজীপুর মহানগরের আহবায়ক আলমগীর কবির, কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মো. ইব্রাহীম খন্দকার, সদস্য সচিব মুঞ্জুর হোসেন দর্জি, কালিয়াকৈর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য কামরুন নাহারসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা।