কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

প্রকাশিত: February 23, 2020 | সময়: 7:36 pm

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কালিয়াকৈর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে মা ও মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন- মা ফাতেমা বেগম (৩৫) ও মেয়ে আরবি (৯ মাস)।

রোববার সকাল সোয়া ৬টার দিকে গাজীপুর-চন্দ্রা মহাসড়কের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম উপজেলার বোডমিল এলাকার ইদ্রিস আলীর স্ত্রী ও তাদের মেয়ে আরবি।

সালনা হাইওয়ে থানার ওসি মো. মজিবুর রহমান জানান, ভোরে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা আজমেরী পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকায় যাচ্ছিল। পথে মৌচাক এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান ওসি।