সহবাসে তৃপ্ত মহিলারা সুস্থ থাকেন

প্রকাশিত: December 28, 2013 | সময়: 10:48 am

বাংলাভ’মি২৪ ডেস্ক ॥ যৌন মিলন শুধু শারীরিক চাহিদাই মেটায় না৷ তা মহিলাদের সুস্থ থাকতে সহায়তা করে৷ জীবনসঙ্গীর সঙ্গে সহবাসে তৃপ্তি লাভে নাকি মহিলারা নাকি সুস্থ জীবন লাভ করতে পারেন৷ তাদের মধ্যে পজিটিভ এনার্জী আসে এবং জীবনী শক্তি বাড়ে৷ সম্প্রতি একটি গবেষণায় সেটাই প্রমানিত হয়েছে৷

মোনাস ইউনির্ভাসিটিতে এই বিষয়টি নিয়ে গবেষণা করা হয়েছিল৷ গবেষকরা ২৬৫ জন মহিলাদের নিয়ে গবেষণা করেছিলেন৷ এদের প্রত্যেকেরই বয়স ছিল ২৬ থেকে ৬৫ বছরের মধ্যে৷ এক্ষেত্রে গবেষকরা প্রমাণ করেছেন জীবনসঙ্গীর সঙ্গে সহবাসে মহিলারা যদি তৃপ্তি লাভ করেন তাহলে শারীরিভাবে তারা সুস্থ থাকতে পারবেন৷

শারীরিক কোন সমস্যা থাকবে না৷

অনেক সময় মাসে দু বার সহবাসের মধ্যে দিয়েই আপনি সেই তৃপ্তিটা লাভ করতে পারেন৷ আবার অনেক সময় খুব বেশী মাত্রায় সহবাস করলেও সেই সুখটা পাওয়া যায় না৷