মাগুরায় ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে আ.লীগের আলোচনা সভা

প্রকাশিত: March 7, 2020 | সময়: 8:46 pm

ইমরুল হক
জেলা প্রতিনিধি ॥
মাগুরা: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মাগুরা জেলা আওয়ামীলীগ শনিবার শহরের নোমানী ময়দানে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাত্তত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা পঙ্কজ কুন্ডু, মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, অধ্যক্ষ একেএম কামরুজ্জামান চাঁদ, বাকি ইমাম, আশরাফু আলম বাবুল ফকির, সোহেল পারভেজ দীপ, অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, রানা আমির ওসমান, মকবুল হাসান মাকুল, আব্দুল মান্নান, সাজ্জাদুল ইসলাম বিপু, ফজুলর রহমান, জামির হোসেন, মীর মেহেদী হাসান রুবেল, আলী হোসেন মুক্তা।

এমপি সাইফুজ্জামান শিখর তার বক্তব্যে বলেন, ‘৭ মার্চের ভাষণকে অস্বীকার করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা। এটি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব বাসির একটি সম্পদ। পরাধিন জাতির মুক্তির একটি ঐতিহাসিক বার্তা। সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের জেগে ওঠার শক্তিময় বার্তা’।

এমপি শিখর আরো বলেন, সরকারকে বিপর্যস্ত ও বিব্রত করার জন্যে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে।
এব্যাপারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের সতর্ক থাকার আহবান জানান।