নবযৌবন লাভ ও যৌন জীবনের পুনঃজোয়ার

প্রকাশিত: December 31, 2013 | সময়: 4:37 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ নবযৌবন লাভ ও যৌন জীবনে পুনঃজোয়ার আনার ছয়টি পদ্ধতি।

০১ নিজেকে সুখী ভাবুন। আপনি আপনার সবচেয়ে ভালো দিন ও সুখের স্মৃতিগুলোর কথা ভাবুন।

০২ আপনার বিবাহপুর্ব দেখা সাক্ষাৎ এর অনুভুতি গুলোর স্মৃতি অনুরনন করুন। বিয়ের কথা পাকাপাকি হবার পর থেকে বিয়ের পুর্বের সেই অপেক্ষার দিন গুলোর যৌন চিন্তার কথা স্মরন করুন। প্রথম দিককার চুমা, আলিঙ্গন আর শাররীক যৌন মিলনের কথাগুলো চিন্তা করুন।

০৩ ভালবাসার সময়গুলোতে ফিরে যান। রাগ এবং ঘৃনা কামনাকে গলা টিপে মারে। এখনই সময় একে অপরকে ক্ষমা করার। ভুল যার-ই থাকুক ক্ষমার চোখে দেখুন।

০৪ প্রাণখুলে হাসুন। যৌন মিলন হচ্ছে একটি খেলা। একটা ফ্যান্টাসি। বিছানায় আনন্দের সাথে মিলন করুন।

০৫ ব্যায়াম করুন নিয়মিত। যে সকল মানুষ ব্যায়াম করেন তারা যৌন জীবনে অন্যদের তুলনায় বেশি আনন্দ বিনিময় করেত সক্ষম। তাই শরীরকে ঠিক রাখুন।

০৬ সুষম এবং স্বাস্থকর খাবার খান। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার যৌন উত্তেজনা হ্রাস করে। তাই তাজা ফল, শাকসবজি, মাছ এবং আশযুক্ত খাবার খান। মনে রাখবেন সুস্বাস্থ্য সকল সুখের মূল।