স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পন্ড করে দিয়েছে পুলিশ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল ১০ টায় গুলশান ১ নম্বরের ইমানুয়েল কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান শুরুর আগেই অবস্থান নেয় পুলিশ। পুলিশি বাধায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানস্থলে আসা নেতাকর্মীর কেউই ঘেষতে পারেনি।
জাপ মহনগর এ অনুষ্ঠানের আয়োজক ছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই পুলিশ এসে সেখান থেকে নেতাকর্মীদের বের করে দেয় এবং ব্যানার নিয়ে যায়।
জাপা ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সাল চিশতী বিষয়টি নিশ্চিত করে বলেন, জিএম কাদের অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য বাসা থেকে রওয়ানাও দিয়েছিলেন। কিন্তু অনুষ্ঠান পন্ড হয়ে যাওয়ায় তিনি আবার ফেরত যান। এদিকে আজ বিকেল ৫টার দিকে কাকরাইলে দলের কেন্দ্রীয় অফিসে অপর একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

