আজ সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব

প্রকাশিত: January 1, 2014 | সময়: 6:18 am

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২ জানুয়ারি বৃহস্পতিবার দেশব্যাপী পাঠ্যপুস্তক উৎসব দিবস। এদিনে দেশের সকল প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক স্কুল, দাখিল মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেয়া হবে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

উল্লেখ্য, বছরের প্রথম কর্মদিবসে পাঠ্যপুস্তক উৎসব দিবস পালন করা হয়। ১ জানুয়ারি আখেরি চাহার সোম্বা উপলক্ষে স্কুল-মাদরাসা বন্ধ থাকায় ২ জানুয়ারি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। ২০১০ শিক্ষাবর্ষ থেকে বর্তমান সরকার বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করেছে। পর পর পাঁচ বছর ১ জানুয়ারি সারাদেশে ঘরে ঘরে বই পৌঁছে দিয়ে বিশ্বে ইতিহাসে নতুন জায়গা করে নিয়েছে বাংলাদেশ।