দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন অ্যান্ডারসন

প্রকাশিত: January 1, 2014 | সময়: 6:52 am

স্পোর্টস ডেস্ক ॥ নিউজিল্যান্ডের বামহাতি ব্যাটসম্যান কোরি অ্যান্ডরসন একদিনের ক্রিকেটে ৩৬ বলে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন। এর ফলে দেড়যুগেরও বেশি সময় পর শহীদ আফ্রিদির রের্কড ভঙ্গ করলেন তিনি।

নিউজিল্যান্ড ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলমান একদিনের আন্তর্জাতিক সিরিজের তৃতীয় ম্যাচে তিনি দ্রুততম সেঞ্চুরির নতুন এ রেকর্ড গড়লেন।

উল্লেখ্য, এর আগে পাকিস্তানের হার্ড হিটার ব্যাটসম্যান শহীদ আফ্রিদি শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৯৬ সালের ৪ অক্টোবর ৩৭ বলে সেঞ্চুরি করেন।