কালীগঞ্জে প্রবাসীর আর্থিক সহায়তায় খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: April 7, 2020 | সময়: 6:25 pm

কালীগঞ্জ ব্যুরোঃ
গাজীপুর: করোনাভাইরাস প্রতিরোধে মানুষদের ঘরমুখী রাখতে এবং খাদ্যাভাব দূর করার লক্ষ্যে কালীগঞ্জে প্রবাসী জুয়েলের আর্থিক সহায়তায় এলাকার অসহায় হতদরিদ্র ৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বেতুয়া গ্রামের প্রবাসীর আর্থিক সহায়তায় এলাকার অসহায় ও হতদরিদ্রদের বাড়িতে বাড়িতে গিয়ে চাউল, আলু, ডাল খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জুয়েলের বাবা মো. লোকমান হোসেন।