কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: ‘শোনেন শোনেন গাজীপুরবাসী আমরা পুলিশ আমরা কইতাছি, করোনা ভাইরাস মোকবিলায় করণীয় কী’ এই গান ও সুরের তালে তালে কাপাসিয়া উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকা সাধারণ মানুষকে সচেতন করছেন গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহাররের নেতৃত্বে পুলিশ সদস্যরা। এসময় ঘরে থাকা মানুষ হাত নেড়ে অভিভাধন জানায় তাঁদের।
গতকাল সোমবার বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কাপাসিয়া উপজেলা সদরের বাসস্ট্যান্ড, থানার মোড়, আদালত পাড়ার আবাসিক এলাকাসহ বিভিন্ন যায়গায় করোনা মোকাবেলায় সমবেত কন্ঠে গণসচেতনতামূলক এ গান ও নাচ পরিবেশন করা হয়।
গান শেষে পুলিশ সুপার শামসুন্নাহার মাইকে বাড়িতে থাকা লোকজনের উদ্দেশ্যে সচেতনতামূলক কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাপাসিয়া- কালীগঞ্জ সার্কেল অফিসার পংকজ দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, (ওসি তদন্ত) আবুল কাশেম সহ কাপাসিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ। এর আগে তিনি ঢাকা- কাপাসিয়া-রানীগঞ্জ সড়কে অবস্থান করে বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের গতিরোধ করে অপ্রয়োজনে বাসা থেকে বের না হওয়ার আহবান জানান। এর পরে কঠোর অবস্থানে যাবেন বলে জানিয়ে দেন।

