স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় নতুনভাবে আরো ১৩৭ জন করোনায় আক্রান্ত এবং মারা গেছেন ২ জন। এই নিয়ে আক্রান্তের সংখ্যা হল ১৭০৪ জন, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ জনে।
আজ রোববার সিভিল সার্জন অফিস এই তথ্য জানিয়েছে।
নতুনভাবে আক্রান্ত ১৩৭ জনের মধ্যে গাজীপুর সদরে ১৩২, কালিয়াকৈরে ০৫ জন।
মোট আক্রান্ত ১৭০৪ জনের মধ্যে গাজীপুর সদরে ১১৩০, কালিয়াকৈরে ১৮৭, কাপাসিয়ায় ১১৪, কালিগঞ্জে ১৫৫ ও শ্রীপুর ১১৮ জন।
আক্রান্ত ১৭০৪ জনের মধ্যে সুস্থ হয়েছে ৩২০ জন।

