সবার কাছে সুখী সংসারের জন্য

প্রকাশিত: January 5, 2014 | সময়: 2:18 am

বিনোদন ডেস্ক ॥ বিপাশা বসুর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই নানা জনের সঙ্গে জনের প্রেম নিয়ে গুঞ্জন চলছিল। মাঝে এসব গুঞ্জন হারিয়েও গিয়েছিল। নিজেকে এতটাই সামলে রেখেছেন যে, প্রেম এবং বিয়ের খবর দুটোই শুধু মিডিয়াই নয়, বন্ধুমহলেও অজানা ছিল। দীর্ঘদিন ধরেই প্রেম করছেন প্রিয়া রানচালের সঙ্গে। কিন্তু কেউই বিষয়টি আন্দাজ করতে পারেননি। দীর্ঘদিন প্রেম, এরপর বিয়ে ও বাসর—সবকিছুই শেষ করেছেন। কিন্তু কেউই কিছু বুঝে উঠতে পারেনি। এবার নিজেই প্রকাশ করলেন নিজের বিয়ের কথা। জন আব্রাহাম তার টুইটার পেজের মাধ্যমে সবাইকে জানিয়ে দেন। টুইটারে তার লেখা দেখে অবাক হন অনেকেই। এরপর মিডিয়ার কাছেও পুরো বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরেন। সবার কাছে সুখী সংসারের জন্য দোয়াও।