স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: মহামারী করোনা পরিস্থির মধ্যে রাতের বেলায় নগরবাসীর খোঁজ খবর নিতে ও উন্নয়কাজ তদারকি করতে গিয়ে জলাবদ্ধতার কারণ জানতে পানিতে নেমে আহত হয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের এ্যাড. মো: জাহাঙ্গীর আলম।
গতকাল বুধবার রাত ১১ টার পর গাজীপুর মহানগরের ৪২ নং ওয়ার্ডের তালটিয়া এলাকায় ওই ঘটনা ঘটে।
জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী নুরুল ইসলাম তিতুমীর জানান, মেয়র মহোদয় জলাবদ্ধতার প্রকৃত কারণ জানতে পানিতে নামলে বাম পায়ের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত প্রাপ্ত হন। বর্তমানে তিনি সুস্থ আছেন।

