না ফেরার দেশে সড়ক দুর্ঘটনায় আহত সেনা সদস্য মাসুদ কবির

প্রকাশিত: July 7, 2020 | সময়: 3:42 pm

মোঃ শফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার ॥
ঢাকা থেকে সৈয়দপুর ক্যান্টনমেন্ট যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সেনা সদস্য মাসুদ কবির (৩৩) না ফেরার দেশে চলে গেছেন। তিনি মাগুরা জেলা মুহম্মদপুর উপজেলার ৩নং দীষা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সিন্দাইন গ্রামের মোঃ ছিরু মোল্লার ছোট পুত্র।

গত ২৮ জুন টাঙ্গাইল ঘাটাইল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। সেখান থেকে তাকে ঢাকা সিএমএইচে আইসিউতে লাইফ সার্পোটে রাখা হয়।

৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল সোমবার সন্ধ্যা ৬.৩০ মিনিটের সময় মৃত্যুবরণ করেন। আজ মঙ্গলবার তাঁর নিজবাড়ী মাগুরার সিন্দাইন গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে মাসুদ কবিরের লাশ হেলিকপ্টার যোগে আনা হয়। কাশিপুর সিন্দাইন গোরস্থানে দাফন করা হয়েছে। মাসুদ কবির ৪বছরের একটি ছেলে দুনিয়াতে রেখে গেছেন। মাসুদ কবিরের সিন্দাইন এলাকায় শোকের ছায়া নেমে আসে।