স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: পূবাইলে বাদশা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাস দুটি ডোবার পানিতে পড়ে এক নারী নিহত হয়েছেন।
শনিবার সকালে পূবাইলে ফেরিঘাট বিজের ঢালে টংগী-ঘোড়াশাল হাইওয়ের পিপলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম দিনা নাজনিন (৪২)। তিনি কালীগঞ্জ থানার জামালপুর গ্রামের কোরবান আলীর স্ত্রী।
এ ঘটনার পর প্রায় তিন ঘণ্টার বেশি সময় ওই হাইওয়েতে যান চলাচলা বন্ধ থাকে।
জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আবুল কালাম নামে এক যাত্রী বলেন, সকাল ৭টার দিকে ওই এলাকায় পূবাইল ফেরিঘাট ব্রিজের পাশে বিকট শব্দে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দেখি আমরা পানির নিচে। তারপর কীভাবে ওপরে এলাম বলতে পারছি না।

