করোনায় চলে গেলেন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান খালেদ আখতার

প্রকাশিত: July 11, 2020 | সময়: 4:23 pm

স্টাফ রিপোর্টার ॥
হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) খালেদ আখতার করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন) ।

আজ শনিবার ভোর ৬ টার দিকে সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

খালেদ আখতার করোনা আক্রান্ত হয়ে প্রায় মাসখানেক সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।

খালেদ আখতার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের একান্ত সচিব হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। দায়িত্ব পালন করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবেও। সর্বশেষ হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।