প্রতারক মহিলার ফাঁদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সেকশন অফিসার

প্রকাশিত: July 14, 2020 | সময়: 8:17 pm

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: এক মহিলা প্রতারণার ফাঁদে পরে মোটা অংকের টাকা গচ্ছা যাওয়ার পথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সেকশন অফিসারের। টাকা হালাদ নেয়ার কথা বলে গত ছয় মাসপূর্বে ওই সেকশন অফিসারে নিকট থেকে সাত লাখ টাকা হাতিয়ে নিয়ে এখন লাপাত্তা ওই মহিলার। এ বিষয়ে গাজীপুর মেট্রো গাছা থানায় একটি জিডি {নং-৯৩৭, তাং ২৫/০৬/২০২০খ্রি:} দায়ের করা হয়।
জিডি সূত্রে জানা যায়, মোসা: হাফিজা আক্তার (৩৮), মোসা: সালমা আক্তার (৩২) ও মো: জসিম উদ্দিন (৩৫) সর্বপিতা মোঃ আব্দুর রউফ হাওলাদার, মাতা আয়েশা বেগম, সর্বসাং আনারজালিশাহ, থানা বেতাগী, জেলা বরগুনা। বর্তমান ঠিকানা: সাং-২৬/০২, ইঞ্জিনিয়ারবাড়ী, আরিচপুর পশ্চিম, মুন্ননগর, টঙ্গী (পূর্ব), গাজীপুর মহানগরগণ বিগত ছয়মাস পূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সেকশন অফিসার মো: আতিকুর রহমানের নিকট থেকে সাত লাখ টাকা ধার নেয়। ধার নেয়ার সময় (১১/১২/২০১৯খ্রি:) দু’মাসের মধ্যে ফেরৎ দেওয়ার শর্ত ছিল। কিন্তু টাকা দেই দিচ্ছি বলে কৈশল অবলম্বন করে কাল ক্ষেপন করছেন। টাকা গ্রহণের বিষয়ে নোটারী পাবলিকের একটি হলফ নামাও রয়েছে আতিকুর রহমানের নিকট। যার নং-৪, তাং- ১১/১২/১৯খ্রি:।
বর্তমানে তাদের নিকট টাকা চেয়ে ফোন করলে আতিকুর রহমানকে বিভিন্ন প্রকার হুমকি দমকি ও ভয়ভীতি প্রদান করছেন।