রিমান্ডে একে অন্যের ওপর অপকর্মের দায় আরিফ-সাবরিনার

প্রকাশিত: July 16, 2020 | সময়: 4:56 pm

স্টাফ রিপোর্টার ॥
ডিবির রিমান্ডেকেয়ারের সিইও আরিফ চৌধুরী এবং তার স্ত্রী জেকেজির চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক (বরখাস্ত) ডা. সাবরিনা চৌধুরীকে মুখোমুখি করা হলে একে অন্যের উপর অপকর্মের দায় দিচ্ছিলেন।

বুধবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের একে অপরকে মুখোমুখি করেছিল ডিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন জেকেজির করোনা রিপোর্ট জালিয়াতির ঘটনা তদন্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র।

সূত্র জানায়, জেকেজি ও ওভাল গ্রুপের অনেকেই এই অপকর্মের সঙ্গে যুক্ত। আরিফ চৌধুরীর এই কর্মকাণ্ড এবং ব্যক্তিগত হয়রানির কারণে তিনি তাকে ডিভোর্সও দিয়েছেন। তবে আরিফ বলেছেন, সাবরিনার কারণে এই অপকর্মে জড়িয়েছেন তিনি।