এবার ৫ দিনের রিমান্ডে সাহাবউদ্দিনের এমডিসহ তিনজন

প্রকাশিত: July 21, 2020 | সময়: 4:58 pm

স্টাফ রিপোর্টার ॥
সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামসহ তিনজনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর দুইজন হলেন- সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহজির কবির সাদি।

মঙ্গলবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। গুলশান থানায় তাদের বিরুদ্ধে করা মামলায় সাতদিন করে পুলিশ রিমান্ড আবেদন করে মূল রহস্য উদঘাটনের জন্য। ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার রাতে বনানীর একটি হোটেল থেকে সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব এবং মঙ্গলবার দুপুরে গুলশান থানায় হস্তান্তর করে র‌্যাব।

অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা ও ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে গুলশান থানায় তাদের বিরুদ্ধে করা মামলায় সাতদিন রিমান্ড মঞ্জুর করে আদালত।