আকরাম হোসেন রিপন
চীফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়ায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গতাজ তাউদ্দীন আহমদের ৯৫তম জন্মবার্ষিকী স্বাস্থ্যবিধি মেনে উৎযাপিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে আওয়ামীলীগের নেতৃবৃন্দরা তাজউদ্দিন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। পরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কোরআনখানী অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ্র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজনুর রহমানের পরিচালনায় আধুনিক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আমানত হোসেন খাঁন, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, উপজেলা যুবলীগ সভাপতি কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজিব ঘোষ, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাইয়ুম ভূঁইয়া, কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মামুন প্রমুখ।

