সপরিবারে করোনা আক্রান্ত সিরাজগঞ্জ এসপি

প্রকাশিত: July 26, 2020 | সময়: 10:17 am

স্টাফ রিপোর্টার ॥
সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সরকারী কোয়াটারের নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

গত ১২ জুলাই এসপির স্ত্রী পলি সুলতানা শান্তা ও শিশু সন্তান সেওতি আলম (১০) এর করোনা পরীক্ষায় পজিটিভ আসে। পরে ১৭ জুলাই তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এরপর তারা সবাই সরকারী বাসভবনে আইসোলেশনে চলে যান।

তাদের দ্রুত সুস্থতা ও রোগ মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর সবার কাছে দোয়া চেয়েছেন।