স্টাফ রিপোর্টার ॥
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭৭৫ জন এবং মারা গেছে ৩৭ জন। ফলে ভাইরাসটিতে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লাখ ২৬ হাজার ২২৫ জনে এবং মৃতের সংখ্যা দুই হাজার ৯৬৫ জনে পৌঁছালো। পাশাপাশি ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮০১ জন করোনা রোগী, এনিয়ে সুস্থের সংখ্যা পৌঁছালো এক লাখ ২৫ হাজার ৬৮৩ জনে।
আজ সোমবার দুপুরে নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫৪৪টি নমুনা সংগ্রহ করা হয়। গের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় ১২ হাজার ৮৫৯টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ২৪ হাজার ৪১৭টি।

