স্টাফ রিপোর্টার ॥
সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ড প্রসঙ্গে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জড়িতদের কেউ পার পাবে না।
আজ বুধবার শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, আমি গভীর শোক প্রকাশ করছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা হবে। কেউ পার পেয়ে যেতে পারে না।

