স্টাফ রিপোর্টার ॥সিনহার সঙ্গে পরিচয় নেই, ওসির সঙ্গে ঘনিষ্ঠতা নেই বলে জানিয়েছেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কোবরা। মেজর সিনহা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার প্রচারণাকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন তিনি।
গতকাল সোমবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে ইলিয়াস দাবি করেন, টেকনাফের নোয়াখালিয়া পাড়ায় তার কোনো বাগানবাড়ি নেই। মানহানি ও অপপ্রচারের অভিযোগে তিনি একটি জাতীয় পত্রিকা ও রিপোর্টারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
ইলিয়াল কোবরা আশঙ্কা প্রকাশ করে বলেন, তার এলাকার একটি মসজিদ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কিছু মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তিনি আগামী নির্বাচনে অংশ নিতে পারেন বলে এমন আশঙ্কায় তাকে সিনহা হত্যাাকাণ্ডে জড়ানোর চেষ্টা চলছে বলে দাবি তার।
৩১ জুলাই ইলিয়াছ কোবরা তার বাগানবাড়ি ঘুরিয়ে দেখানোর জন্য সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে টেকনাফের নোয়াখালিয়া পাড়ায় আমন্ত্রণ জানান এবং ওসি প্রদীপের নির্দেশমতে সিনহার কালক্ষেপণ করান বলে গণমাধ্যমে খবর আসে।
নির্বাচনে অংশ নিতে পারেন এমন আশঙ্কায় সিনহা হত্যাকান্ডে জড়ানোর হয়েছে ইলিয়াস কোবরাকে
স্টাফ রিপোর্টার ॥
সিনহার সঙ্গে পরিচয় নেই, ওসির সঙ্গে ঘনিষ্ঠতা নেই বলে জানিয়েছেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কোবরা। মেজর সিনহা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার প্রচারণাকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন তিনি।