স্টাফ রিপোর্টার ॥
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬১৭ জন এবং মারা গেছে ৪৪ জন। ফলে ভাইরাসটিতে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লাখ ৬৯ হাজার ১১৫ জনে এবং মৃতের সংখ্যা তিন হাজার ৫৫৭ জনে পৌঁছালো। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৮২ জন করোনা রোগী, এ নিয়ে সুস্থের সংখ্যা পৌঁছালো এক লাখ ৫৪ হাজার ৮৭১ জন।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৯২টি নমুনা সংগ্রহ করা হয় এবং আগের কিছু মিলিয়ে ১৩ হাজার ১৬২টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ১৫ হাজার ৯০১ জনে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদেও মধ্যে পুরুষ ৩১ জন এবং নারী ১৩ জন।

