বাংলাভূমি২৪ ডেস্ক ॥ পর্নো ছবির জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলাটাই বোকামি। শত সমালোচনা সত্ত্বেও ‘নিন্দুকের মুখে ছাই’ দিয়ে দেশ, ভাষা, জাতি নির্বিশেষে পর্নোগ্রাফি বহাল তবিয়তে টিকে আছে এবং সুদূর ভবিষ্যতেও তার প্রভাব প্রতিপত্তি যে এমনটাই থাকবে সেই ভবিষ্যৎবাণী করার জন্য জ্যোতিষী হওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু জানেন কী সারা বিশ্বে কোন দিনটিকে পর্নো ছবি দেখার সব থেকে আদর্শের দিন মনে করা হয়? জি নিউজ জানিয়েছে, উত্তরটা হচ্ছে সোমবার।
অনলাইন সাইটের সমীক্ষা বলছে সপ্তাহের প্রথম কর্মদিবসটিতেই সারা পৃথিবীতে পর্নো ছবি ডাউনলোড বা পর্নো সাইট দেখার প্রবণতা সব থেকে বেশি। গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ব্রাজিল, মেক্সিকো, ভারতীয় উপমহাদেশ- সর্বত্রই চিত্রটা মোটামুটি একই।
তবে জাপান এই ব্যাপারে কিছুটা ভিন্ন পথের পথিক। সে দেশে পর্নো দেখার জন্য শনিবারটাই বেশি পছন্দের।
এই সমীক্ষায় দেখা গেছে, সারা বছরে বিশ্বের অধিকাংশ দেশে জানুয়ারি মাসে সব থেকে বেশি পর্নো ছবি দেখা হয়। জাপানে পর্নো দেখার পছন্দের মাস নভেম্বর ও মেক্সিকোর ক্ষেত্রে এই মাসটা মার্চ।

