স্টাফ রিপোর্টার ॥
নানান গুঞ্জন মাসখানেক ধরেই চলছিল সাকিবের দেশে ফেরা নিয়ে। একেকবার জানা যাচ্ছে একেক তথ্য। মাঝে খবর চাউর হয়ে গিয়েছিল যে, ৩১ আগস্ট দেশে ফিরবেন সাকিব। কিন্তু তা হয়নি। সেদিনও যুক্তরাষ্ট্রে নিজের পরিবারের সঙ্গেই ছিলেন বাংলাদেশ দলের বিশ্বসেরা এ অলরাউন্ডার।
মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে বাংলাদেশে এসে পৌঁছেছেন সাকিব।
যদিও ক্রিকেটার, কোচ ও অন্যান্য ক্রিকেট ব্যক্তিত্বদের বিমান বন্দরের আনুষ্ঠানিকতা সম্পাদনে বিশেষ সহায়তা করেন যে ব্যক্তি, সেই ওয়াসিম খান গতকাল মঙ্গলবারও নিশ্চিত করতে পারেননি কবে আসবেন সাকিব কিংবা আদৌ চলে এসেছেন কি না।
বুধবার প্রথম প্রহরে দেশে ফিরেছেন সাকিব। বাংলাদেশ সময় রাত ২টা ৫০ মিনিটে দেশে ফিরেছেন সাকিব। দেশে ফেরা নিয়ে সৃষ্ট নানান গুঞ্জনের কারণেই অনেকটা নীরবে দেশে ফিরেছেন সাকিব।
পাশাপাশি সেই সূত্র থেকে আরেকটি তথ্য জানা গেছে, আসলে আজ দিবাগত রাতে দেশে অবতরণের কথা ছিল সাকিবের। তবে শেষমূহুর্তে ফ্লাইট শিডিউল বদলে মঙ্গলবার দিবাগত রাত ২টায়ই দেশে ফিরে এসেছেন তিনি। এর আগে বিকেএসপি থেকে জানানো হয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর থেকে সেখানে অনুশীলন করবেন সাকিব।

