গাজীপুরে ৩২ নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

প্রকাশিত: September 29, 2020 | সময়: 12:57 pm

মনির হোসেন মানিক
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগর ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন করা হয়েছে।

গতকাল সোমবার ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল তাঁর নিজ কার্যালয়ে কেক কেটে এ দিবস উদযাপন করেন।

এ সময় গাছা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজী আদম আলিসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।