তাওহীদ হোসেন
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. মোঃ আমানত হোসেন খাঁন বলেন, ধর্ষণকারীরা সমাজ ও দেশের শত্রু। ধর্ষণকারীরা কোন দলের হতে পারেনা। ধর্ষণকারী যে দলেরই হোক না কেন ধর্ষণকারীর ন্যুনতম প্রমাণ থাকল তাদের ক্রসফায়ার দেয়া হোক।
আজ বুধবার বঙ্গতাজ তাজউদ্দিন মুক্তিযুদ্ধ চত্বরে সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে সহযোগিতা ফাউন্ডেশনের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচীতে তিনি এসব কথা বলেন।
মানববন্ধনে সহযোগিতা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রায়হান রিজন ও জাহিদুর রহমানের পরিচালনায় ফাউন্ডেশনের নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

