কালীগঞ্জে ফেন্সিডিল ও গাঁজা আটক, বহনকারীর কারাদণ্ড

প্রকাশিত: October 27, 2020 | সময়: 10:59 am

রায়হান পারভেজ
জেলা প্রতিনিধি ॥
লালমনিরহাট: কালীগঞ্জ উপজেলার কাকিনায় ফেন্সিডিল ও গাঁজা আটক করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান।

সোমবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা মিলনবাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজা বহনের দায়ে মো.মৌলত (৫০) নামে ১ ব্যাক্তিকে ৫শ টাকা জরিমানা এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মাদক বহনকারী মৌলত হোসেন পাশ্বর্বতি নীলফামারী জেলার কিশোরগঞ্জের দক্ষিণ মাগুরা গ্রামের সদল আলীর পুত্র।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও তার টিমসহ আনসার সদস্য নিয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অপর ৩ জনকে ৯৯ বোতল ফেন্সিডিল সহ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেয়া হয়।