স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের স্কুল অফ ক্রিয়েটিভিটি মাঠে মরিচারচালা ফুটবল একাদশ বনাম ফ্রেন্ডস সার্কেল ফুটবল একাদশ গাজীপুরের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
গত ৩১ অক্টোবর (শুক্রবার) শ্রীপুরের প্রহলাদপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক অ্যাড. জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রহলাদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, সচিত্র ঘটনা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আঃ কুদ্দুছ, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ফকির, ছবদর আলী, ইমাম হোসেন, মোঃ জিন্নত আলী, যুবলীগ নেতা মোঃ ওসমান আলী ফকির, আব্দুর রউফ সরকার, জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা পারভেজ হোসেন ও অলি উল্লাহ প্রমুখ।
খেলায় মরিচারচালা ফুটবল একাদশ তিন এক গোলে বিজয়ী হয়েছে।

