তাওহীদ হোসেন
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ার কৃতি সন্তান, সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুল করিমকে মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসার নামে নির্যাতনে হত্যার প্রতিবাদে কাপাসিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার কাপাসিয়ার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব বজলুর রশিদ মোল্লার নেতৃত্বে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মুহাম্মদ শহিদুল্লাহ্, উপজেলা চেয়ারম্যান এ্যাড. মোঃ আমানত হোসেন খাঁন, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

