কেশবপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ

প্রকাশিত: February 17, 2021 | সময়: 7:30 pm

নার্গিস পারভীন
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র রফিকুল ইসলাম প্রতিনিয়ত গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করে চলেছেন। তারই ধারাবাহিকতায় বুধবার দিনব্যাপী তিনি নৌকা প্রতীক ভোট চেয়ে পৌরসভার ভোগতি নরেন্দ্রপুর ২নং ওয়ার্ড এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহŸায়ক তরিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগনেতা আবু শাহীন, আব্দুল হালিম, রুহুল কুদ্দুস, পৌরসভার ২নং ভোগতি নরেন্দ্রপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ২নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থীত কাউন্সিলর পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি মিনুরাণী হালদার, সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ, নার্গিস পারভীন প্রমুখ।
গণসংযোগকালে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র রফিকুল ইসলাম বলেন, আমি পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে রাস্তা পাঁকাকরণ, লাইটিং ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ, মসজিদ-মন্দির-সহ সকল প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন করেছি এবং আগামী ২৮ ফেব্রায়ারী পৌরসভা নির্বাচনে পৌর মেয়র পদে তাকে ভোট প্রদান করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ভোটারদের প্রতি আহŸান জানান।