জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক আব্দুল মালেক সরকারকে সংবর্ধনা

প্রকাশিত: January 22, 2022 | সময়: 7:26 pm


স্টাফ রিপোর্টার:
গাজীপুর সিটি কলেজের সাবেক সভাপতি আব্দুল মালেক সরকার সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ও বিপণন দপ্তরের পরিচালক পদে পদোন্নতি লাভ করায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকালে গাজীপুর সিটি কলেজের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ও বিপনণ দপ্তরের পরিচালক আব্দুল মালেক সরকার। কলেজের নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আনোয়ার সাদত, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মুজিবুর রহমান, গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শরীফ আহমেদ শামীম, কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন ভূঁঞা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়ের উপ-পরিচালক সামসুল হক বাবুল, সহকারি অধ্যাপক রকিবুল হাসান। অনুষ্ঠানে কলেজ ও কলেজের শিক্ষকদের পক্ষ থেকে প্রদান অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সাংবাদিক আব্দুল মালেক উপস্থিত ছিলেন।