স্টাফ রিপোর্টার:
সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি) এর উদ্যোগে ২৬ মার্চ শনিবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাজীপুর শহরের হাবিব উল্লাহ সরণিস্থ ইকবাল কুটির ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডাঃ মাজহারুল আলম। জেইউজি’র সভাপতি এইচ এম দেলোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর পেশাজীবি সমন্বয় পরিষদের আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলাম, দৈনিক বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক মো: নজরুল ইসলাম আজহার, সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ হুমায়ুন কবির, জেইউজি সহ-সভাপতি শেখ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক রেজাউল বারি বাবুল, কোষাধ্যক্ষ এস এম হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক বেলাল হোসেন, পলাশ মল্লিক প্রমুখ।

