নারায়ণগঞ্জে শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধন

প্রকাশিত: April 14, 2022 | সময়: 11:51 am

নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সারাদেশে নবনির্মিত ৮ জেলায় শিল্পকলা একাডেমি মিলানয়তন ভবন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবভন থেকে সরাসরি এক যোগে ভার্চুয়ালী শুভ উদ্ধোধন করেন এবং দেশের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন তিনি।
গতকাল বুধবার সকাল ১১টায় সারাদেশের ৮টি জেলার ন্যায় নারায়ণগঞ্জেও শিল্পকলা একাডেমি মিলনায়তন ভবন এর শুভ উদ্ধোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
এসময় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামিম ওসমান এমপি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মনজুরুল হাফিজ, পুলিশ সুপার জায়েদুল আলমসহ সাংস্কৃতি ব্যক্তিত্ব ও গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিল্পকলা একাডেমি মিলনায়তন ভবন নির্মাণ ব্যয় হয়েছে ২২ কোটি ৩১ লাখ টাকা।