বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে জাতীয় ছাত্র সমাজ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির ইফতার

প্রকাশিত: April 22, 2022 | সময়: 8:13 pm


১২০ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সাথে ইফতার করেছে জাতীয় ছাত্র সমাজ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটি। আজ বিকেলে উত্তরার কামারপাড়ায় ফ্যামিলিজ ফর চিল্ড্রেন মিলনায়তনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে ইফতার করেন জাতীয় ছাত্র সমাজ নেতৃবৃন্দ। এসম শিশুদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয় জাতীয় ছাত্র সমাজ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির পক্ষ থেকে।


এসময় জাতীয় ছাত্র সমাজ নেতৃবৃন্দ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সকাল সুবিধা নিশ্চিত করে তাদের জন্য একটি সুন্দর আগামী নিশ্চিত করতে সবার প্রতি আহবান জানান। এসময় তারা জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এর নেতৃত্বে সুখী ও সম্বৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হতে আহবান জানান।
জাতীয় ছাত্র সমাজ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির আহবায়ক নাজমুন নাহার ইতির সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তৃতা করেন সদস্য সচিব মোঃ  শিবলী আহমেদ সবুজ, যুগ্ম আহবায়ক আজিজুল হক, হৃদয় হাসান, আব্দুল্লাহ আল কাফি, রাইয়ান সিদ্দিক।