কাপাসিয়ায় বন্যার্তদের জন্য উদীচী শিল্পীগোষ্ঠীর গণকালেকশন

প্রকাশিত: June 25, 2022 | সময়: 8:32 pm


তাওহীদ হোসেন
কাপাসিয়া প্রতিনিধি
গাজীপুরঃ সিলেট ও সুনামগজ্ঞের বন্যার্তের সহযোগীতায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কাপাসিয়া শাখা সংসদ কেন্দ্রীয় সংসদের নির্দেশনাক্রমে ২১,২২,২৩,ও ২৪ জুন কাপাসিয়া উপজেলার গণমানুষ ও উদীচী সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে জেলা সংসদের মাধ্যমে কেন্দ্রে প্রেরণ করেন।
২৫ জুন বন্যার্তদের সহযোগিতার জন্য সংগ্রহীত অর্থ জেলা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন কাপাসিয়া শাখা সংসদের কোষাধক্ষ্য বাংলাভূমি কাপাসিয়া প্রতিনিধি তাওহীদ হোসেনের নিকট থেকে বুঝে নেন।