স্টাফ রিপোর্টার:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জম্মদিন ও শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া ও কেক কেটে আনন্দ উদযাপনসহ নৌকা মার্কার প্রচারণার কার্যালয় উদ্বোধন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র (বরখাস্ত) আলহাজ্ব এড. জাহাঙ্গীর আলম।
১৭ই মার্চ রাত ১০ টায় গাজীপুর মহানগরীর ৩১নং ওয়ার্ড ভারারুল জামতলায় সকাল থেকে কোরআন খতম সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের জন্য দোয়া করা হয়। আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশাল আকারের ৪ সাটার বিশিষ্ট একটি অফিস বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে নৌকা মার্কার সমর্থকদের জন্য ব্যবস্থা করা হয়।
গাজীপুর সিটি করপোরেশন অঞ্চল ৩,৪,৫ ও ৬ এর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ফারুক আহমেদ এর সার্বিক তত্বাবধানে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অফিস উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র (বরখাস্ত) আলহাজ্ব এড. মোঃ জাহাঙ্গীর আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন রাজু, সাবেক কাউন্সিলর ছালমা খাতুন, শ্রমিক নেতা লুৎফর রহমান, আমান উল্লাহ, যুবলীগ নেতা এমারত হোসেন প্রমূখ।

