তাওহীদ হোসেন
কাপাসিয়া প্রতিনিধি:
গাজীপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কাপাসিয়ার ২০৬ টি ভূমি ও গৃহহীন পরিবার ২ শতাংশ জমি ও অর্ধপাকা ঘরসহ পেল আপন নীড়। ইতিমধ্যে কাপাসিয়ায় ১১২ টি ভূমি ও গৃহহীন পরিবার তাদের আপন নীড়ে বসবাস করছে। ভূমি ও গৃহহীনদের মধ্যে ভূমি ও ঘরের কাগজপত্র তুলে দেওয়া উপলক্ষে কাপাসিয়া উপজেলা প্রশাসন উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করেন।
বুধবার সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি ও ঘরের কাগজপত্র ভূমি ও গৃহহীনদের হাতে তুলে দেওয়া কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
কাপাসিয়া উপজেলার ভূমি ও গৃহহীনদের হাতে ভূমি ও ঘরের কাগজপত্র তুলে দেওয়া অনুষ্ঠানে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকড়তা এ.কে.এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুসাইন, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.এফ.এম নাসিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কোহিনুর রহমান, সমবায় কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালামসহ কাপাসিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

