টঙ্গী সেপটিক ট্যাংকি বিস্ফোরণে বাবা-মেয়ের মৃত্যু

প্রকাশিত: February 2, 2014 | সময়: 2:18 pm

টঙ্গী প্রতিনিধি ॥ টঙ্গী থানার মরকুন এলাকায় সেপটিক ট্যাংকি বিস্ফোরণে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে এঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবা মোস্তফা (৬০) এবং তার মেয়ে কলেজ ছাত্রী মুক্তা (২২)। মুক্তা টঙ্গী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মরকুন পশ্চিম পাড়া এলাকার মো. মোস্তফার বাড়ির সেপটিক ট্যাংকির ওপর নির্মিত শোয়ার ঘরে রাতে বাবা-মেয়ে ঘুমিয়ে পড়েন।

ভোর সাড়ে ৫টার দিকে সেপটিক ট্যংকিটি বিকট শব্দে বিস্ফোরিত হলে মোস্তফার ঘরের টিনের চাল উড়ে যায়। এসময় বাবা-মেয়ে গুরুতর আহত হন। আহতদের উদ্ধার টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।