পলাশে বাক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ধর্ষকে জেল হাজতে প্রেরণ

প্রকাশিত: June 15, 2023 | সময়: 8:08 pm

বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে বাক প্রতিবন্ধী (১৯) এক গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেছে প্রতিবেশি এক যুবক। বুধবার বেলা ১১টার ঘোড়াশাল পৌর এলাকার আলীরটেক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষক মোহাম্মদ সানি (১৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সানি ঘোড়াশাল পৌর এলাকার আলীরটেক গ্রামের সোলেমান মিয়ার ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, ব‍ুধবার বাক প্রতিবন্ধী ওই গৃহবধূ বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী সোলেমান মিয়ার ছেলে সানি বাড়িতে ঢুকে ওই গৃহবধূর বসত ঘরে মুখে চেপে ধরে ধর্ষণ করে।
এসময় হঠাৎ করে ওই গৃহবধূর স্বামী বাড়িতে আসলে ধর্ষক সানি নিজেই দরজা খুলে পালানোর সময় স্থানীয়দের সহযোগীতায় তাকে হাতেনাতে আটক রেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ধর্ষক সানিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই মুঞ্জর রহমান জানান, আজ ১৫ জুন বাক প্রতিবন্ধী ওই গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সানির বিরুদ্ধে আইনে ৯/১ ধর্ষণ মামলায় আদালতে পাঠাইলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।