দেশের সম্পদ বিক্রি করবো এমন বাবার মেয়ে আমি না: প্রধানমন্ত্রী

প্রকাশিত: June 23, 2023 | সময়: 7:23 pm

বাংলাভূমি ডেস্ক:

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশের সম্পদ বিক্রির মুচলেকা দিয়ে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসে। আজ মানুষ বুঝতে পেরেছে এদেশের জনগণের একমাত্র সেবক আওয়ামী লীগ। ক্ষমতার লোভে দেশের সম্পদ বিক্রি করবো এমন বাবার মেয়ে আমি না।

শুক্রবার (২৩ জুন) বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ আজ উন্নত হয়েছে। বিএনপি-জামায়াতের নেতৃত্বে স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় আসলে দেশ ধ্বংস হয়ে যাবে।