লালমনিরহাট-২ আসনে জাপা’র প্রার্থী হলেন ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন

প্রকাশিত: November 23, 2023 | সময়: 6:21 pm

স্টাফ রিপোর্টার:
লালমনিরহাট-২ (কালীগঞ্জ ও আদিতমারী) আসনে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন।

এলাহান উদ্দিন বলেন, লালমনিরহাট-২ আসন জাতীয় পার্টির দূর্গ, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে এখানে জাতীয় পার্টি থেকে আমি বিজয়ী হবো, কারণ বিগত ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা ৪ বার লাঙ্গল বিজয়ী হয়েছিল।

তরুণ প্রজন্মের ও জনগণের প্রতি আহ্বান করে নিজ এলাকার ভোটারের প্রতি তিনি বলেন, আমি বিজয়ী হলে এলাকার তরুণ প্রজন্মদেরকে নিয়ে কাজ করবো, বিশেষ করে বেকারত্ব দূর করার জন্য ঘরে ঘরে ঘুষ ছাড়া চাকুরীর ব্যবস্থা, সহজ শর্তে লোনের ব্যবস্থার মাধ্যমে ও বিনামূল্যে আইসিটি ফিল্যান্স প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরী করবো। এছাড়াও প্রবীণদের পরামর্শেক্রমে এলাকার ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক ও প্রতিষ্ঠানিক উন্নয়ন এবং সহযোগিতা করবো। দুস্থ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিরলস ভাবে নানা ধরনের জনসেবামূলক কাজ করবো।

ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি, দেশহাট ও হোস্টকোডিং করপোর্শনের সিইও। এছাড়াও তিনি দৈনিক বাংলাভ‚মি পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ২০১৯ সালে আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ এটি প্রতিষ্ঠা করেন। আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে মাইক্রোসফটের সহযোগিতায় বিনামূল্যে বিভিন্ন রিসোর্চ ও সফটওয়্যার প্রদান করেন এবং বিনামূল্যে আইসিটি উচ্চতর প্রশিক্ষণ, সেমিনারের আয়োজন করেন।

তিনি লালমনিরহাট-২ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়েছেন।