নাসির-সাকিবে লঙ্কান শিবিরে জোড়া আঘাত

প্রকাশিত: February 5, 2014 | সময়: 11:39 am

স্পোর্টস ডেস্ক ॥ বুধবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় কোন উইকেট না পড়লেও দ্বিতীয় ঘণ্টার শুরুতেই পরপর দুই উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ভিতানগে (৩৫) ও পেরেরাকে (১) সাজঘরে পাঠিয়েছেন নাসির হোসেন ও সাকিব আল হাসান।

এ প্রতিবেদন লেখার সময় অ্যাঞ্জেলো ম্যাথুস বাহিনী ১১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪১১ রান সংগ্রহ করেছে। ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে আতঙ্ক ছড়িয়ে চলেছেন সাঙ্গাকারা। ২০৮ রানে অপরাজিত তিনি। তাকে সঙ্গ দিচ্ছেন অজন্ত মেন্ডিস (৮)।

প্রসঙ্গত, নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমকে ছাড়া চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। ইনজুরি শঙ্কায় মেডিকেল চেকআপের জন্য বুধবার সকালে মাঠে নামতে পারেননি মুশফিক। তার বদলে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন ওপেনার ও ব্যাকআপ উইকেটকিপার শামসুর রহমান।

এর আগে চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার টেস্টের প্রথম দিনে টসে জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩১৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। কুমার সাঙ্গাকারা ব্যক্তিগত ১৬০ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামেন। যখন বাংলাদেশের পক্ষে দুটি উইকেট নেন সাকিব আল হাসান। আর একটি করে মাহমুদুল্লাহ রিয়াদ, সোহাগ গাজী ও আল আমিন হোসেন।

দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুজ বাহিনী। ঢাকায় প্রথম টেস্টে ইনিংস ও ২৪৮ রানের বড় ব্যবধানে জয় দিয়ে সফর শুরু করে লঙ্কানরা।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস ৩১৪/৫ (সাঙ্গাকারা ব্যাটিং ১৬০, জয়বর্ধনে ৭২, করুনারতেœ ৩১, চান্দিমাল ২৭, সিলভা ১১, ম্যাথুজ ৫, ভিথানাগে ব্যাটিং ০, সাকিব ২/৭০, আল আমিন ১/৫৬, মাহমুদুল্লাহ ১/৭০, সোহাগ ১/৯৮)

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারতেœ, কৌশল সিলভা,কুমার সাঙ্গাকারা,মাহেলা জয়াবর্ধনে, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), কিথুয়ান ভিতানগে, দিলরুয়ান পেরেরা, অজন্তা মেন্ডিস, সুরাঙ্গা লাকমাল ও নুয়ান প্রদীপ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল,শামসুর রহমান,ইমরুল কায়েস,মুমিনুল হক,সাকিব আল হাসান,মুশফিকুর রহিম (অধিনায়ক),নাসির হোসেন,মাহমুদউল্লাহ রিয়াদ,সোহাগ গাজী, আল আমিন হোসেন ও আব্দুর রাজ্জাক।