আর্জেন্টিনায় সড়ক দূর্ঘটনায় নিহত ১৭

প্রকাশিত: February 8, 2014 | সময়: 3:55 pm

বাংলাভূমি২৪ ডেস্ক ॥: আর্জেন্টিনায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লড়ির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। পশ্চিমাঞ্চলীয় মেনদোজা শহরে শনিবার এ দুর্ঘটনা ঘটে।

বিবিসি জানায়, ব্রাজিলের লাইসেন্স প্লেট চুরি করা লড়িটি দ্রুতগতিতে ভুল রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ৩০ জন যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হলে লড়িটিতে আগুন ধরে যায়।

বাস চালকসহ নিহতদের অধিকাংশই বাসযাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে প্রাণ বাঁচিয়েছেন।